২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:০৮| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন

১৮ উপজেলার শ্রেষ্ঠ ওসি হয়ে প্রশংসায় ভাসছেন ওসি সানজুর মোর্শেদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩,
  • 201 Time View

ফজলুল হক জয়।।

কুমিল্লা জেলার ১৮ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন কুমিল্লা সদর উপজেলার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানজুর মোরশেদ।

অবৈধ আগ্নেয়াস্ত্র,মাদক উদ্ধার এবং চোরাচালান পণ্য আটকে দেশ সেরা হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। এ তিন ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য পুলিশ দেশ সেরা এই অর্জনে পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন কুমিল্লা জেলা পুলিশ। এ ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ১৮ টি উপজেলার থানার অফিসার ইনচার্জ ওসিদের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সানজুর মোরশেদ খান যোগ দেয়ার পরপর টানা দুই মাস ২ বার জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারী) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে সম্মাননা প্রদান করেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম বার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, মো. আফজাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মো. খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরান হোসেন প্রমূখ।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম বার বলেন, পুলিশ ভাল কাজে করলে এর বিনিময়ে তাদেরকে সম্মানিত করে তাকে পুরস্কার প্রদান করলে এতে পুলিশের কাজে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় । এসময় তিনি জেলা পুলিশকে আরও মানবিক হয়ে তৎপরতার সাথে কাজ করার আহবান জানান।
এক প্রতিক্রিয়ায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সানজুর মোরশেদ খান বলেন, কুমিল্লা একটি বৃহত্ততম জেলা। জেলার ১৮ উপজেলার মধ্যে আমি পরপর দুবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। পুলিশ সুপার স্যারের কর্ম পরিকল্পনায় আমরা কুমিল্লাতে সার্বিক অপরাধ কমিয়ে আনতে পারব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category