২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:১৩| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

সেমিফাইনালে কেউ আটকাতে পারেনা আর্জেন্টিনাকে

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১১, ২০২২,
  • 425 Time View

ডেস্ক নিউজঃ

কাতার বিশ্বকাপের আগে এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যেখানে একবারও হারেনি তারা।

বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরেই সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে।

উরুগুয়ে বিশ্বকাপ (১৯৩০)

আশ্চর্য শোনালেও যুক্তরাষ্ট্রকে উরুগুয়ে বিশ্বকাপে অনেকেই ফেবারিট মনে করেছিলেন। শেষ চারের লড়াইয়ে মাঠে নামার আগে তারাই ছিল এগিয়ে। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে যুক্তরাষ্ট্র হারে ৬-১ গোলের বড় ব্যবধানে।

আর্জেন্টিনার হয়ে গোল করেন লুইস মন্তি, আলেহান্দ্রো স্কোপেয়ি, গিলের্মো স্তাবিলে ও কার্লোস পেকুসেয়ে।

মেক্সিকো বিশ্বকাপ (১৯৮৬)

সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার অনন্য ফুটবল প্রদর্শনীতে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।

ইতালি বিশ্বকাপ (১৯৯০)

ইতালির বিপক্ষে সেমিফাইনালে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে ট্রাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক গয়কোচিয়ার বীরত্বে ৪-৩ গোলের জয় পায় তারা।

ব্রাজিল বিশ্বকাপ (২০১৪)

নেদারল্যান্ডসের সঙ্গে সেমিফাইনালটা ১২০ মিনিটেও ছিল গোলশূন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। তবে গোলরক্ষক সের্হিও রোমেরো সেদিন গয়কোচিয়া হয়ে উঠেছিলেন। দারুণ সব সেভের পর টাইব্রেকারে ঠেকিয়ে দেন দু-দুটি শট। তাতেই খোলে ফাইনালের দরজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category