৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫০| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

সূচনা মেয়র হয়ে আমার মতোই কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করবে- এমপি বাহার

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪,
  • 180 Time View

ফজলুল হক জয়।।

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনাকে সমর্থন জানিয়ে আনন্দ সমাবেশ করেছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ ( স্বাচিপ) কুমিল্লা জেলা শাখা।
গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসন থেকে টানা ৪ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার ।
স্বাধীনতা চিকিৎসা পরিষদ ( স্বাচিপ) কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. আবদুল বাকি আনিস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোর্শেদুল আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. মুজিব রহমান, ময়নামতি মেডিকেল কলেজের পরিচালক ডা. রফিকুল ইসলাম সরকার,
অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, ডা. মো. আবদুস সেলিম, ডা. খোরশেদ আলম, ডা.গোলাম মোস্তফা, ডা. মুঈদ খন্দকার, অধ্যাপক ডা. আব্দুল হক, ডা. অজিত কুমার পাল,ডা. রোকসানা প্রমুখ।
চিকিৎসক নেতারা তাদের বক্তব্যে বলেন,একজন উচ্চ শিক্ষিত চিকিৎসককে সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দেওয়ায় মহানগর আওয়ামী লীগকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
তারা আরও বলেন, বর্তামানে ডাক্তার সমাজ যথেষ্ঠ রাজনীতি সচেতন এবং এরই ধারাবাহিকতায় তারা স্মার্ট শিক্ষিত চিকিৎসক তাহসিন বাহারের উত্থানের মাধ্যমে স্মার্ট কুমিল্লা সিটি বিনির্মানের সূচনা হবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা.তাহসিন বাহার সূচনা বলেন,মেয়র সাক্কুর আমলে অপরিকল্পিত নগরায়নের কারণে কুমিল্লা সিটি করপোরেশন সুফল পাচ্ছে না। আমি নির্বাচিত হলে নগর মাতা নয়, নগরকন্যা হিসেবে একটা আধুনিক পরিকল্পিত কুমিল্লা সিটি তৈরি করব।
প্রধান অতিথির বক্তব্যে
বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, তরুণ বয়সে কুমিল্লা পৌরসভার দায়িত্ব নিয়ে একটি জরাজীর্ণ ভগ্নদশা পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছিলাম। সেদিন কুমিল্লার মানুষ আমাকে সোনার ছেলে উপাধি দিয়েছিল। কুমিল্লার মানুষের সমর্থন নিয় সারা জীবন কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করেছি। কোন শক্তি জনগণের শক্তি চেয়ে বেশি নয়।কুমিল্লার মানুষ ও মহানগর আওয়ামী লীগ ডা. তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়েছে। অনেক স্বপ্ন নিয়ে কুমিল্লা সিটি বানিয়েছি, সাক্কু এ নগরকে জঞ্জালের শহরে পরিনত করেছিল।ডা.সূচনা নির্বাচিত হলে সে আমার মতোই কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করবে। কুমিল্লাকে আধুনিক পরিকল্পিত সুন্দর কুমিল্লা নগরী হিসেবে গড়ে তলবে। ডা. তাহসিন বাহার সূচনা হবে নগর কন্যা।
এসময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সদস্য মিজানুর রহমান ইরান, উপ প্রচার সম্পাদক এনামুল হক এনাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category