৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪,
  • 198 Time View

নেকবর হোসেন ও ফজলুল হক জয়।।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান (৬৮) আর নেই। বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে নাজিয়া হাশেম তানজি।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান তিনি। ভোটের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ব্যক্তিগতভাবে তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক। আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বছর পর হন সাধারণ সম্পাদক। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে করা হয় আহ্বায়ক। ২০১৯ সালে কমিটি গঠন হলে পুনরায় সভাপতির দায়িত্ব পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category