৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:১৭| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

ষড়যন্ত্র করে লাভ হবে না, ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪,
  • 175 Time View

ফজলুল হক জয়, এন.সি জুয়েল।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
কুমিল্লা – ২ (হোমনা- মেঘনা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ বলেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না। পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনবিপ্লব হতে যাচ্ছে। জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সবাই ট্রাক প্রতীকে ভোট দিয়ে তার প্রমাণ দিবে।তিনি কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সভাপতিত্বে এ নির্বাচনী সভায় তিনি আরো বলেন, সরকার অবাদ সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট প্রয়োগের সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমাদের নিরপেক্ষ ভোটে জয়ী হয়ে জনপ্রিয়তা প্রমানের সুযোগ করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনেই আমি নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে, হোমনা- মেঘনা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত হোমনা ও মেঘনা গঠনে ভূমিকা রাখবো। সিএনজির চাঁদা, সাবরেজিস্ট্রি অফিসের চাঁদা, নদীর বালু বিক্রি বন্ধ করবো। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে জনগনের কাতারে চলে আসেন সময় চলে গেলে এসেও আর লাভ হবে না। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. মনিরুজ্জামান টিপু ও সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সচিব যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আহমেদ, আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম খন্দকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, অধ্যক্ষ আবদুল মজিদ এর জামাতা ব্যারিস্টার জাকির হোসেন, তাঁর ছোট মেয়ে রুমিন ফারহানা হ্যাপী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মকবুল পাঠান, অ্যাড. মোঃ সেলিম সরকার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম ও যুবলীগ নেতা মরহুম দুলাল চেয়ারম্যানের ছোট ছেলে জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category