৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২১| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

শাহ শরীফ ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আব্দুল হালিমের যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১, ২০২৪,
  • 213 Time View

ফজলুল হক জয়।।

কুমিল্লার মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আব্দুল হালিম উক্ত কলেজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।

১ জানুয়ারি(সোমবার) তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।কলেজের শিক্ষক কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত করেন।

সহকারী অধ্যাপক আবদুল হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।১৯৯৫ সালে তিনি অত্র কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে অদ্যাবধি সুনাম এবং কৃতিত্বের সাথে শিক্ষকতা করে আসছেন।

জানা যায়,এর পূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ মকবুল আহামদ অবসরজনিত বিদায়ের কারণে এই পদটি শূন্য হয়।জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং গভর্নিং বোর্ডের সিদ্ধান্তক্রমে আব্দুল হালিমকে উক্ত পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।তিনি সংশ্লিষ্ট সবার কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শাহ শরীফ ডিগ্রী কলেজ কুমিল্লার একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে সর্ব মহলে পরিচিত। ডাকাতিয়া নদীর বুকে নান্দনিক পরিবেশে মনোহরগঞ্জের নরহরিপুরে এই কলেজটির অবস্থান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category