৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:৫৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

লালমাই নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩,
  • 306 Time View

নিউজ ডেস্ক।।

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ.হ.ম মুস্তফা কামালের প্রচারণায় সংবাদ সংগ্রহকালে সহস্রাধিক মানুষের সামনে দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার লালমাই প্রতিনিধি গাজী মামুন এর ক্যামেরা ফেলে দেয়ার চেষ্টা করেন অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। এসময় তিনি ওই সংবাদকর্মীর উদ্দেশ্যে বলেন সাংবাদিকের এতো ভিডিও’র দরকার নাই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করার কোনো কাজ নাই।

এর আগে লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী নিমেল এর মোবাইলটিও তিনি প্রকাশ্যে নিয়ে নিয়েছেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী দৈনিক সংবাদের সাংবাদিক মাসুদ রানা বলেন, অর্থমন্ত্রীর কন্যা লালমাইয়ে নৌকার প্রচারণায় এসেছেন তাই আমরা লালমাই উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য হাজতখোলা বাজারে আসি। সবাই ভিডিও করছিল এমন সময় অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার মহোদয় তেড়ে এসে এক সাংবাদিকের ক্যামেরা নিয়ে নেন আর আরেকজন সাংবাদিকের ক্যামেরা ফেলে দেয়ার চেষ্টা করেন। এটা অত্যন্ত দুঃখজনক। যেখানে সংবাদ সেখানেই সংবাদকর্মীরা ছুটে আসবে এটা স্বাভাবিক। তাই বলে নির্বাচনের আগেই সাংবাদিকদের সাথে এমন আচরণ মেনে নেয়ার মতো না।

এ বিষয়ে গোলাম সারওয়ার বলেন, গাজী মামুন নামে কোনো সাংবাদিককে আমি চিনিওনা আর কোনো সাংবাদিকের মোবাইল আমি নেয়নি। পারলে প্রমাণ করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, আসলে সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি এই মাত্র জানলাম, ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ করলে আমি বিষয়টা দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category