২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:০০| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১, ২০২৩,
  • 162 Time View


দেবব্রত পাল বাপ্পী


কুমিল্লার লাকসামে রবিবার (১লা জানুয়ারী) সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে নতুন পাঠ্য তুলে দিয়ে পাঠ্যপুস্তক দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, কাউন্সিলর গোলাম রাব্বানী, সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহারসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থী সানজিদা আক্তার নতুন বই পেয়ে অভিমতে বলেন, আমি নতুন বছরে হাতে বই পেয়ে খুবই আনন্দ লাগছে। তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আল্লাহ উনাকে দীর্ঘায়ু করুক। পাশাপাশি আজকে অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
অপরদিকে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, স্বাক্ষগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category