২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩২| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

লাকসামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলণ ২০২২ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৬, ২০২২,
  • 219 Time View

দেবব্রত পাল বাপ্পীঃ

ঈশ^র পরম দয়ালু – ‘‘ধর্ম যার যার রাষ্ট্র সবার‘‘ এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলায় শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং কান্দিরপাড় ইউনিয়ন শাখা চুনাতী মজুমদার বাড়ী (শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির) প্রাঙ্গণে জমকালো ভাবে দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলণে চুনাতী গ্রামের সমাজসেবক বাবু রতন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম শাখার সভাপতি ও সাবেক কমিশনার ডা: বাবু শচীন্দ্র চন্দ্র দাস, বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লাকসাম শাখার সাধারণ সম্পাদক বাবু দূর্জয় সাহা, হিন্দু মহাজোট লাকসাম শাখার সেক্রেটারী বাবু দিলীপ চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লাকসাম উপজেলা শাখার যুগ্ম সম্পাদক বাবু শিমুল সিংহ, লাকসাম নশরতপুর বাউল গোসাই সেবাশ্রমের সেক্রেটারী বাবু চন্দন কৃষ্ণ দাস, মাষ্টার দেবাশীষ ভৌমিক প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সম্মেলনের আহবায়ক বাবু ধনঞ্জয় চৌধুরী, রাজীব দত্ত কেমতলী, কল্যান দত্ত চাঁদগাঁও, কিশোর সরকার নোয়াপাড়া, কমল ভদ্র চাঁদগাঁও, নির্মল মজুমদার চুনাতী, চন্দন দাস ভাকড্যা, সমীর চৌধুরী কেমতলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদগাঁও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু তাপস কান্তি লোধ।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লাকসাম শাখার সভাপতি ও সাবেক কমিশনার ডা: বাবু শচীন্দ্র চন্দ্র দাস বক্তব্যে বলেন, সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আমি সংগঠনের পক্ষ থেকে সকলকে আমার অন্তরস্থল থেকে রক্তিম শুভেচ্ছা। আমরা সকলে সনাতনী, আমাদের যান মাল নিরাপত্তা জন্য আমাদের কে এগিয়ে আাসতে হবে। আজকে কান্দিরপাড় ইউনিয়নে যে কমিটি ঘোষনা করলাম আমি আশা করব আপনারা দুই বছর কাজের মাধ্যমে প্রমান করবেন। আমি এ ইউনিয়নের সকল সনাতনী ভাই-বোনদের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করলাম।

উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে পরিচিতি সভায় পুস্পস্তবক অর্পন করা হয় এবং কল্যানদত্ত গীতাপাঠ করেন। সম্মেলণ শেষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লাকসাম শাখার সভাপতি ও সাবেক কমিশনার ডা: বাবু শচীন্দ্র চন্দ্র দাস কমিটি ঘোষনা করেন। কমিটিবৃন্দ যথাক্রমে সভাপতি বাবু ধনঞ্জয় চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু নির্মল মজুৃমদার, সাংগঠনিক সম্পাদক বাবু সমীর চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category