২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:০৯| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন

যানজট নিরসনে ‘মানবিক কুমিল্লা’র আবু-ওয়াসিমের উদ্যোগ 

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 392 Time View

যানজট নিরসনে ‘মানবিক কুমিল্লা’র আবু-ওয়াসিমের উদ্যোগ শুরু

ফফজলুল হক জয় ||

মানবিক কুমিল্লার উদ্যোগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে যানজট নিরসনে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবীরা।

বুধবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এই উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টি আই শাহজানসহ অন্যান্য কর্মকর্তা, কুমিল্লা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিয়াজ, ছাত্রদল নেতা সোলেমান মুন্সি এবং মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, “যেখানেই যানজট, সেখানেই কাজ করবে মানবিক কুমিল্লা।” ভবিষ্যতে কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি নির্দিষ্ট টিম নিয়মিতভাবে যানজট নিরসনে কাজ করবে বলেও জানান তারা।

সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং যানজট নিরসনে এমন সম্মিলিত প্রচেষ্টাকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category