৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৪২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

ভোগান্তি নিরসনের লক্ষ্যে ঈদের আগে ও পরে মাঠে থাকবে হাইওয়ে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ৮, ২০২৪,
  • 224 Time View

 

ফজলুল হক জয়।।

কুমিল্লায় হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন-ঈদে ঘর মুখে মানুষের ভোগান্তি নিরসনের লক্ষ্যে ঈদের আগে এবং পরে হাইওয়ে পুলিশ মাঠে থাকবে, বিগত বছরগুলোর তুলনায় এ বছরের ঈদ যাত্রা স্বস্তিদায়ক। তিনি আজ রবিবার দুপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি আরও বলেন, ঈদের আগে যেমন পুলিশ সচেষ্ট আছে ঈদের পরেও মহাসড়কে অতিরিক্ত গতি, ফিটনেস বিহীন খোলা যানবাহনে মানুষের চলাচল ও কিশোর তরুণদের মহাসড়কে উশৃঙ্খল যানবাহন পরিচালনা নিয়ে কঠোর থাকবে পুলিশ। এ ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সড়ক বিভাগের সাথে সমন্বিত ভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এবার ঈদ যাত্রা মুছে দেওয়া হোক ও আনন্দমুখর করতে হাইওয়ে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। মহাসড়কে ২৪ ঘন্টা পুলিশ সদস্যদের উপস্থিতি থাকার পাশাপাশি – জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা নেয়া হচ্ছে। মহাসড়কের সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া যেসব জায়গায় নির্মাণ কাজ ও মেরামত কাজ চলছে সেগুলো ঈদের আগে বন্ধ রাখা হয়েছে। মহাসড়ক পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও চালকদের সাথে কথা বলেন।
এ সময় ডিআইজি অপারেশন্স মাহফুজুর রহমান, ডিআইজি পূর্ব মাহাবুবুর রহমান, হাইওয়ে কুমিল্লার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামস তাবরেজ, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান রাফিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category