২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| দুপুর ১:২৬| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

ভিক্টোরিয়ার ইংরেজি বিভাগের এলাম্নাইর ২য় গেট-টুগেদারের ভেন্যু পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩,
  • 179 Time View

ফজলুল হক জয়।।

শত বছরের প্রাচীন প্রতিষ্ঠান, দক্ষিণ কুমিল্লার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্যাত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের এলাম্নাই এসোসিয়েশনের আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে
অনুষ্ঠাতব্য দ্বিতীয় গেট- টুগেদারের ভেন্যু কুমিল্লা বার্ড থেকে পরিবর্তিত হয়ে ডিগ্রি কলেজ ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের বর্তমান সেক্রেটারী এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক জাহিদ হাসান নিউজকাস্ট24 কে একথা জানান।

জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন,”আমাদের এলাম্নাই অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সভায় কুমিল্লা বার্ডে আমাদের প্রোগ্রামটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই আঙ্গিকে প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু ইংরেজি বিভাগের কিছু প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ব্যাপারে খুবই নস্টালজিক। অনেকে কমিটির কাছে বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানায়।তাই সর্বসম্মতিক্রমে কমিটি প্রোগ্রামের স্থান পরিবর্তন করেছে। তবে তারিখ এবং সময়ের কোন পরিবর্তন হয়নি”।

ইংরেজি বিভাগের ২০০৫-২০০৬ ব্যাচের ছাত্র মাহমুদ তানভীর জানান, “বার্ডের পরিবর্তে কলেজ ক্যাম্পাসে প্রোগ্রাম হবে শুনে আমি খুবই আনন্দিত এবং প্রোগ্রামে অবশ্যই জয়েন করবো ইনশাল্লাহ”। ২০০৫-২০০৬ ব্যাচের আর একজন ছাত্র
জি এস তোহা বলেন, “দীর্ঘদিন কলেজ ক্যাম্পাসে যাওয়া হয় না, অন্তত এই প্রোগ্রাম উপলক্ষে আবার ক্যাম্পাসে যাওয়া হবে পুরনো স্মৃতিগুলো আবারো খুঁজে পাবো”

তবে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছে অনেকের মধ্যে।অনেক ছাত্র-ছাত্রী আবার প্রোগ্রামের উপযুক্ত স্থল হিসেবে BARD কেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category