২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৮| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

ব্রাহ্মণবাড়িয়া-৫ এ ক্লিন ইমেজের প্রার্থী আলী আজ্জম জালাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 173 Time View
Oplus_0

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ক্লিন ইমেজের প্রার্থী আলী আজ্জম জালাল

ফজলুল হক জয় ||

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজ্জম জালালের নাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন আসনে প্রার্থী মোটামুটি চূড়ান্ত করার কাজ করছে জাতীয়তাবাদী দল বিএনপি।এ নিয়ে শুরু হয়েছে সরগল।কে হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে অন্যতম বড় একটি আসন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে ধানের শিষের কান্ডারী।

অনুসন্ধানে দেখা গেছে এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন প্রায় ডজন খানেক নেতা।ইতিমধ্যেই সবাই যার যার মত করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জনমত জরিপে দেখা যায়,এ আসনে স্বঘোষিত বিভিন্ন হেভিওয়েট প্রার্থী থাকলেও ভদ্র এবং ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সবার মুখে মুখে শোনা যাচ্ছে কারা নির্যাতিত নেতা,আওয়ামী লীগের শাসন আমলের অন্যতম এক ত্যাগী নেতা আলী আজ্জম জালালের নাম।

খবর নিয়ে জানা যায়, এই আসনটিতে বিএনপি যখন বিভিন্ন গ্রুপিংয়ে জর্জরিত ঠিক সেই অবস্থায় দলের জন্য কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন বিএনপির এই নেতা।

আলী আজ্জম জালালের সঙ্গে কথা বলে জানা যায়,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করছেন তিনি। তিনি বলেন,জনগণের খেদমত করার উদ্দেশ্যে দল থেকে মনোনয়ন চাইবো। আশা করছি দল আমার অতীতের ত্যাগ,তিতিক্ষা ও কর্মকান্ড বিবেচনা করে আমাকে সুদৃষ্টিতে রাখবেন।

নাম প্রকাশ না করার শর্তে, স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন,এখানকার অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকেই জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।তাদের বিভিন্ন অপকর্ম এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমতাবস্থায় পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ কে খুঁজছে সাধারণ ভোটার গন এবং দলীয় সমর্থকগণ ।আর এ তালিকার যিনি শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি হচ্ছেন আলী আজ্জম জালাল। দল থেকে তিনি মনোনয়ন পেলে ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category