৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:০০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে একবছর বয়সী শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২,
  • 232 Time View

ফজলুল হক জয়,কুমিল্লা।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আবু তালহা নামের একবছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগষ্ট ) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে এ ঘটনা ঘটে। আবু তালহা ওই এলাকার পরতাবের বাড়ির আরিফ হোসেনের ছেলে।

স্বজনদের সূত্রে জানা যায়, আবু তালহা বাড়ির পাশের পুকুর ঘাটে খেলা করছিল। একসময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়ামিন ইসলাম তুহিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশু আবু তালহার অকাল মৃত্যুতে ও স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category