২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪০| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বুড়িচংয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩,
  • 153 Time View

কুমিল্লা প্রতিনিধি

মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আগামী মার্চ পর্যন্ত ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বেড়ে যায়। পেঁয়াজের দাম বাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নির্দেশে শনিবার (৯ ডিসেম্বর) বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় পাঁচজন বিক্রেতাকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ছামিউল ইসলাম। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস টিম। ছামিউল ইসলাম বলেন, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category