৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২৮| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

বাঞ্ছারামপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তোপের মুখে এড. রফিক

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 271 Time View
Oplus_0

বাঞ্ছারামপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তোপের মুখে এড. রফিক

ফজলুল হক জয় ||

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈরী আবহাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তোপের মুখে পড়লেন বিএনপি নেতা এড. রফিক সিকদার।

জানা যায়,গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিফর্ম পরিহিত প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার।

মিছিলের ছবিগুলো (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন বিএনপির এই নেতা। স্কুলপড়ুয়া শিক্ষার্থী নিয়ে বিজয় মিছিল করার ঘটনায় বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মসজিদের ভেতরে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করতেও দেখা গেছে তাকে। যার কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কর্মী সংকটের কারণে রফিক শিকদার ভাই বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৫ আগস্ট বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ৭ আগস্ট পালন করেছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দলের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফোন কলের মাধ্যমে রফিক শিকদার জানান,”আমি সব সময় শিক্ষা বান্ধব,সুযোগ পেলে শিক্ষার্থীদের কাছে ছুটে যাই।ঐদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল ঠিকই তবে শিক্ষার্থীরা সহপ্রণোদিত হয়েই মিছিলে যোগদান করেছে।

উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছেলেমেয়েদের ডেকে এনে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করেন অ্যাডভোকেট রফিক শিকদার। এমনটি জানাজানি হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category