১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১১:৪৩| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 43 Time View

বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ

ফজলুল হক জয় ||

একটি স্বার্থান্বেষী মহল বাঞ্ছারামপুরের জনগণের আবেগ নিয়ে খেলছে উল্লেখ করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,দলের দুঃসময়ে আমরা নিজের বুক পেতে দিয়েছি,মামলা-হামলা শিকার হয়েছি তবুও দল থেকে বিচ্যুত হইনি।মনোনয়নের প্রসঙ্গ টেনে পলাশ বলেন,বাঞ্ছারামপুর বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যতীত অন্য কারো সিদ্ধান্ত মেনে নেবে না।বাঞ্ছারামপুরবাসী ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ।

শনিবার (৮ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালেহ মুছার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আরো বলেন,বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাটি।ধানের শীষের পক্ষে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। বাঞ্ছারামপুর আলেম-ওলামা’র এলাকা।এখানকার ধর্মপ্রাণ জনগণ কোন নাস্তিককে মেনে নেবে না।এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন,ধানের শীষ নিয়েই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে উপজেলা বিএনপি পৌর বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category