৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:০৪| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

বাখরাবাদ গ্যাস ডিঃ কোঃ লিঃ সিবিএ নির্বাচন;খায়ের-হুমায়ুন পরিষদ বিজয়ী

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩,
  • 190 Time View

সাকলাইন যোবায়ের।।

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচন (২৩ জানুয়ারী) সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ২০০ ভোটার নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচনে খায়ের – হুমায়ুন পরিষদ হাতুড়ি মার্কা রেজিষ্ট্রেশন নং ১৯৩৩ বিজয় বিপুল ভোটে আকতার – মালেক রেজিষ্ট্রেশন ৯৮৯ ছাতা মার্কাকে পরাজিত করে বিজয় লাভ করেন।
সভাপতি আবুল খায়ের সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার (স্বপন) হাতুড়ি মার্কা (খায়ের – হুমায়ুন) পরিষদ মোট ২০০ ভোটের মধ্যে ১৩৮ ভোট পান।
আকতার -মালেক পরিষদ ছাতা মার্কা পান মাত্র ৬২ ভোট। দ্বিগুণের ও বেশি পেয়ে (খায়ের – হুমায়ুন) পরিষদ মোট জয়লাভ করেন। পরিষদের অন্যান্য সদস্যগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী জসিম মান্না, সহ-সভাপতি মোঃ নাসিম,সহ- সাধারণ সম্পাদক মোঃ রিপন।

উল্লেখ্য দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদঅর্জনেরঅভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিক্রয় সহকারি আকতার হোসেন এর নামে চার্জ গঠন করেছে আদালত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আকতার হোসেন এর নামে দুদকের দায়ের করা মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আদালত চার্জ গঠন করে। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি আকতার হোসেন দুর্ণীতি দমন কমিশনে দেওয়া তার সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে।
মেট্রো বিশেষ মামলা নং- ৩৭/২০২১ ও দুদক জিআর নং ১৯/২০২১। মামলার বাদী দুর্ণীতি দমন কমিশনের উপ পরিচালক ( অনুঃ ও তদন্ত-১) সৈয়দ তাহসিনুল হক। মামলার বিরণীতে জানাযায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর বিক্রয়
সহকারি আকতার হোসেন দুর্ণীতি দমন কমিশনে দেওয়া তার সম্পদ
বিবরণীতে ২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪৪৭ টাকা মূল্যের সম্পদের মদ্যে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ২৬৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।
এছাড়াও দুদকের তদন্তে ৩৫ লাখ ৪৬ হাজার ৬২৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পায়। এ দুটি অপরাধে আকতার হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়াও আকতার হোসেনের নামে আরও কয়েকটি দুর্ণীতির
অভিযোগ তদন্ত করছে দুদক। আকতার হোসেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর সিবিএর নেতৃত্ব দিচ্ছেন। বিগত ২০২১-২০২২ সিবিএ নির্বাচনে সভপতি নির্বাচিত হন ২০২৩-২০২৪ নির্বাচনেও আকতার হোসেন সভাপতি প্রার্থী। খোজ নিয়ে জানা গেছে বিএনপির একাংশের
সমর্থন নিয়ে ২০২১-২২ সালে সভাপতি নির্বাচিত হন। তার বিরুদ্ধে বদলি, অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও সিএনজি পাম্পে অবৈধ সংযোগ দিয়ে নিয়মিত মোটা অংকের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

শনিবার (২১ জানুয়ারী) রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এমডি শংকর মজুমদার বলেন, আকতারের বিরুদ্ধে দুদকের মামলায় আকতারের নামে চার্জ গঠনের বিষয়টি শুনেছি। সে যদি দূর্নীতী করে থাকে দুদক তাকে শাস্তি দিবে এটাই স্বাভাবিক।

অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে আকতার হোসেনের মোবাইল নাম্বারে একধিকবার কল যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে আকতার হোসেনের মোবাইল নাম্বারে একধিকবার কল যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category