৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫৪| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

ফেনী, কুমিল্লাসহ চট্টগ্রাম অঞ্চলে ৩ দিনের মধ্যে বন্যার শঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪,
  • 142 Time View
Oplus_0

সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: স্মরণকালের ভয়াবহ বানের দগদগে ঘা না শুকাতেই ফেনী, কুমিল্লাসহ পুরো চট্টগ্রামে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী তিন দিনেই ভাসতে পারে সেসব এলাকার নিম্নাঞ্চল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরির পানি সমতল বাড়ছে। অন্যদিকে গোমতী নদীর পানি সমতল কমছে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বাড়তে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল ধীর গতিতে কমছে, যা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল ধীর গতিতে কমছে, যা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুইদিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ধীরগতিতে কমছে। আগামী দু’দিন পর্যন্ত এসব নদীর পানি সমতল ধীরগতিতে কমতে পারে এবং পরবর্তী এক দিনে পানির সমতল স্থিতিশীল থাকতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এ ছাড়া সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য প্রধান নদী- মনু, সারিগোয়াইন, ধলাই, খোয়াই ইত্যাদির পানি সমতল কমছে এবং তা অব্যাহত থাকতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, দেশে ভারী বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে, আগামী তিন দিন বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category