৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৪১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩,
  • 255 Time View

ফজলুল হক জয়,কুমিল্লা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার(২২ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি দেবিদ্বার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রওশন আলী মাষ্টার।

তিনি বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী। আমাদের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। আমরা ওনার কর্মী। আমরা জেলা-উপজেলা আওয়ামী লীগ ঘরে বসে থাকবো না। সকল অপশক্তিকে প্রতিহত করবো।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ভিপি মেহেদী হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, ভিপি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category