৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:২৬| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

প্রণোদনার পর সরকারি চাকুরেদের করছাড় দিল সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৯, ২০২৩,
  • 184 Time View

ডেস্ক নিউজ:

প্রণোদনা দেওয়ার প্রজ্ঞাপন জারির পর এবার তাদের করছাড়ের সুবিধা দিল সরকার। তারা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন, তবে এবার এর পরিধি আরো বাড়ল।

নতুন আয়কর আইনের আলোকে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। বুধবার (১৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ করছাড়ের ঘোষণা দেয়।

এত দিন সরকারি কর্মচারীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হচ্ছে- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান।

এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

উল্লেখ্য, মঙ্গলবার সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category