১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ২:৫৯| বসন্তকাল|
শিরোনাম:
জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আইয়ুব আলী ৭ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হবেন রাজু

পদ্মার মৃত্যু, ভালো আছে স্বপ্ন ও সেতু

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৪, ২০২২,
  • 213 Time View

নিজস্ব প্রতিবেদন।।

দিনাজপুরের বিরামপুরে জন্ম নেওয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামে তিন শিশুর মধ্যে পদ্মা নামের শিশুটির মৃত্যু হয়েছে। তবে বাকি দুই শিশু সুস্থ আছে বলে জানা গেছে।

শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে শিশু পদ্মার মৃত্যু হয়। শিশুর বাবা জাহিদুল ইসলাম মুঠোফোনে নিউজকাস্ট24 কে বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। নবজাতকদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শিশুর বাবা জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুসন্তানকে বাড়িতে সুস্থ দেখে বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর তাদের মা সাদিনা বেগম মোবাইল ফোনে পদ্মার অসুস্থতার বিষয়ে জানায়। বাড়িতে আসার আগেই শিশু পদ্মার মৃত্যু হয়। তবে স্বপ্ন এবং সেতু সুস্থ আছে।

জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি মোবাইল ফোনে জেনেছি। অন্য শিশুদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category