২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩২| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩,
  • 204 Time View

এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি।তিনি ইতোমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নিজ এলাকা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামে আসেন। এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির আগমনের খবরে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ একত্রিত হয়। এসময় স্থানীয় একটি মাঠে তাকে স্বাগত জানাতে জরো হয় এলাকাবাসী। বিভিন্ন বয়সের লোকজন এহতেশামুল হাসান ভূঁইয়া রুমিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠে। এছাড়াও নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এতে ইমাম, মোয়াজ্জিন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এহতেশামুল হাসান ভূইয়া রুমি বলেন, করোনাকাল থেকে অদ্যবদি তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে ছিলেন। দুই উপজেলার ১৭ টি ইউনিয়নের সবকটি গ্রামে ঘুরে-ঘুরে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ করেছেন তিনি। দুই উপজেলার আশ্রয়ণ প্রকল্পসহ সকল গরীব-দুঃখী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন বলেই আজ সাধারণ মানুষ তাকে এই ভালোবাসা দিয়েছেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category