৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২৬| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

নাসিরনগরে লাগাতার বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১২, ২০২৫,
  • 363 Time View

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ানাসিরনগরে বিভিন্ন ইউনিয়নের গ্রাম রাস্তা ও সেচ প্রকল্পের ট্রান্সফরমার লাগাতার চুরির হচ্ছে।
গত কয়েকদিনে নাসিরনগর সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের মো. ওবায়দুল হকের সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও একই দিনে লিটন মিয়ার এফ আই ডি বি স্কুলের ট্রান্সফরমার চুরি হয়।
এছাড়া পর্যায়ক্রমে মো. আলমগীর মিয়া,মো. দানু ভূইয়া,মো. খলিল মিয়া, মো. সালাউদ্দীন,মো.জহির মিয়া,মো. মালেক মিয়া,মো.জিয়াউর রহমান সহ আরো অনেকের সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয় ।সদর ইউনিয়ন ছাড়াও কুন্ডা,চাপড়তলার খান্দুরা সহ বিভিন্ন স্থানে হচ্ছে লাগাতার ট্রান্সফরমার চুরি।এতে করে সেচ কার্যক্রম ব্যহত ছাড়াও চরম জন ভোগান্তি বেড়েছে।সাম্প্রতিক সময়ে চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামাল সাহেবের বাড়ি সংলগ্ন একটি সেচ প্রকল্প ও তার আশ পাশ থেকে বেশ কয়েকটি, কুন্ডা ইউনিয়নের কুন্ডা রাস্তা ও বিভিন্ন সেচ প্রকল্পে বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন জায়গা ট্রান্সফরমার চুরির খবরে উদ্বিগ্ন সাধারন মানুষ । এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন প্রত্যেক গ্রাহককে স্ব উদ্যোগে পাহারা দেওয়ার ব্যবস্থা করা উচিত।আমরা সমস্যা মোকাবেলা করতে আইনগত ভাবে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category