৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:২৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

নাসিরনগরে দাঁতমন্ডলের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫,
  • 254 Time View

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল ঈদগাহ সংলগ্ন মাঠ ময়দানে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইংরেজি নতুন বছর ২০২৫ সালের শুরুতে এই প্রতিযোগিতার আয়োজন করেন দাঁতমন্ডল গ্রামের প্রবাসী যুব-সমাজ।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ২টি গ্রুপে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা অন্তত ২০টি ঘোড়া অংশ নেয়।
হাজার হাজার দর্শকের সমাগমে এক আনন্দমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপভোগ্য এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় গ্রুপ-‘বড়’-তে প্রথম স্থান অধিকার করেন দাঁতমন্ডল গ্রামের মাহফুজ মিয়ার ঘোড়া পাগলা রাসেল, দ্বিতীয় স্থান অধিকার করেন চুনারুঘাট উপজেলার সাজিদ মিয়ার ঘোড়া সোনার ময়না এবং তৃতীয় স্থান অর্জন করেন ভৈরবের গোলাম মোস্তফার ঘোড়া।
গ্রুপ-‘ছোট’-তে প্রথম হয়েছেন নরসিংদি জেলার রায়পুরা আশরাফ উদ্দিনের ঘোড়া, দ্বিতীয় হন মা-বাবার দোয়া এবং তৃতীয় হন দাঁতমন্ডল গ্রামের মাহাবুব মিয়ার ঘোড়া।
বড় গ্রুপ ও ছোট গ্রুপে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে একটি করে বড়, মাঝারি ও ছোট আকৃতির খাসি পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।নাসিরনগর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাজী ছদু রহমানের সভাপতিত্বে এতে নাসিরনগর উপজেলা তাঁতী দলের সভাপতি মো. আব্বাস মিয়া, নাসিরনগর সদর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজদু মিয়া মেম্বার,মো. মাফুজ মিয়া,হাজী মো. ফজলু হক, মো. রাকিব মিয়া প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category