৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫২| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

ধর্ম অবমাননায় কুবি শিক্ষার্থী স্বপ্নীলকে সাময়িক বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪,
  • 420 Time View

কুবি প্রতিনিধি

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জী-কে গত ১৫/০৫/২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু স্বপ্নীল মুখার্জী কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাঁকে সাময়িক বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে বিভিন্ন সময়ে স্বপ্নীলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে। প্রথমে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ ঝাড়েন। পরে এ নিয়ে গত বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রক্টর বরাবর স্থায়ী বহিষ্কারের আবেদন জানান। স্বপ্নীলের বাসা যশোরের কেশবপুরে। স্বপ্নীল সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের কার্যনির্বাহী সংসদ ২০২৩-২৪ এর প্রচার সম্পাদক। এ ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category