৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৭, ২০২২,
  • 369 Time View

ফজলুল হক জয়,কুমিল্লা প্রতিনিধি।।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুমিল্লা মহানগর শাখা।

বুধবার সকাল ৯ টা থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নগরীর ২৭ টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কে কেন্দ্র করে জড়ো হন।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা সহ উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ,যুগ্ন আহবায়ক হাবিবুর আল-আমিন সাদি,সাবেক কাউন্সিলর মাসুদ, যুবলীগ নেতা কাউসার, তুহিন প্রমুখ।

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ জানান,তাদের এই বিক্ষোভ মিছিল ১৯৭৫ সাল,২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ২০০৫ সালের ১৭ আগস্টের বিএনপি-জামাতের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

পরে, এই বিক্ষোভ মিছিলটি নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category