৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৪:২৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

দেবীদ্বারে ছেলেকে দেখতে এসে ট্রাকের চাকায় প্রাণ গেলে মায়ের 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২, ২০২৪,
  • 163 Time View

নেকবর হোসেন।।

কুমিল্লার দেবীদ্বারে ছেলেকে দেখতে এসে ট্রাকের চাপায় প্রাণ গেল মা’য়ের।
মঙ্গলবার (২ জুলাই) বেলা সোয়া ১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারেরা বাস ষ্ট্যাশনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আব্দুর রহমান জানান, বেলা সোয়া ১ টার দিকে প্রবল বর্ষণ হচ্ছিল। এ সময় একজন মহিলা বারেরা ষ্ট্যাশনে অটো রিকসা থেকে নেেম সড়ক পাড়াপারের সময় কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মহিলাটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
পুলিশ নিহত মহিলার পরিচয় নিশ্চিত করেছেন। নিহত নাছিমা বেগম(৫৫), ব্রাক্ষনপাড়া উপজেলার জিরুইন গ্রামের মৃতঃ তোফায়েল আহমেদের স্ত্রী। তিনি তার ছেলের সাথে দেখা করতে দেবীদ্বারে এসেছিলেন। তার ছেলে মাওলানা নূরে আলম বারেরা বাস ষ্ট্যাশন সংলগ্ন সফিউল্লাহ সরকারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে মাওলানা নূরে আলম জানান, আমি সৌদী প্রবাসী, চলতি সপ্তাহে সৌদী চলে যাব। আমার যাওয়ার কথা শুনে মা’ আমাকে দেখতে আসবেন বলে জানান, আমি মাকে বলেছিলাম ২/১ দিনের মধ্যে টিকেট কনফার্ম করে তোমাকে জানালেই এসো। আমার মা আমাকে দেখতে না জানিয়ে আসলেন কিন্তু আমার বাসার সামনে এসেও আমাকে আর দেখে যেতে পারলেনা।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মঞ্জুর আশরাফ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি দেবীদ্বার থানায় আটক আছে। নিহতের স্বজনরা আসলে মামলা বিষয় নিশ্চিত হব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category