১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩৬| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

দেবিদ্বারে ব্যারিস্টার রেজভিউল মুন্সী’র উদ্যোগে শহীদ ছাব্বিরের বাড়ির সড়ক সংস্কার

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫,
  • 165 Time View
Oplus_0

দেবিদ্বারে ব্যারিস্টার রেজভিউল মুন্সী’র উদ্যোগে শহীদ ছাব্বিরের বাড়ির সড়ক সংস্কার চলছে

ফজলুল হক জয় ||

জুলাই বিপ্লবে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ছাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।

সোমবার (১৬ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের পানোয়ার পুল থেকে বাখরাবাদ সড়কের দেবিদ্বার অংশের সড়ক সংস্কার করার সময় বিএনপি নেতা ব্যারিস্টার রেজবীউল আহসান মুন্সি ছাড়াও বিএনপি’র কুমিল্লা উত্তর জেলা,উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মী এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন, এই সড়কটি সড়ক ও জনপদ বিভাগের।কোম্পানীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার অন্যতম সড়কে এটি।সড়কটির সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ছোট, বড় গর্ত খানা খন্দের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত জনগণের ভোগান্তি লাগবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করে আসছি। তারই অংশ হিসেবে পানোয়ার পুল- বাখরাবাদ সড়কের দেবিদ্বার অংশের শহীদ সাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিচ্ছি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার রেজভিউ আহসান মুন্সি বলেন, জুলাই অভ্যুত্থানে সারা দেশের শহীদ ও আহত পরিবারের উন্নয়নে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। দেবিদ্বারে ১৪ জন শহীদ ও অর্ধ শতাধিক আহত পরিবারের উন্নয়নে এবং তাদের আত্মনির্ভরশীল করার জন্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি’র নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচিত সরকার আসার পর তার পূর্ণাঙ্গ রূপ আপনারা দেখতে পাবেন।

ব্যারিস্টার রেজভিল আহসান মুন্সী বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার বাস্তবায়ন সহ আমরা সমাজের জনহিতকর কাজগুলো চালিয়ে যাচ্ছি এবং যাবো।

উল্লেখ্য,গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাওকালে পুলিশের গুলিতে সাব্বির মাথায় গলিবিদ্ধ হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট সকাল ৯ টায় সাব্বির মৃত্যুবরণ করেন। নিহত আমিনুল ইসলাম সাব্বির দেবিদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category