৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:১৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

দেবিদ্বারে ছাত্রলীগ নেতাকে নিয়ে যুবদলের কমিটি গঠনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫,
  • 118 Time View
Oplus_0

দেবিদ্বারে ছাত্রলীগ নেতাকে নিয়ে যুবদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

ফজলুল হক জয়||

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রলীগ নেতাকে নিয়ে যুবদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে।উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠনে একাধিক সাবেক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়া গেছে।এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মী।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,গত ২০/২ ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব স্বাক্ষরিত ও অনুমোদিত ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় যেখানে যুগ্ন আহ্বায়ক পদে স্থান পায় মো: শাহপরান এবং সদস্যপদে স্থান পায় সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: ফজলে রাব্বি।

অনুসন্ধানে দেখা গেছে,বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ইউনিয়নের তুলাগাঁও গ্রামের কাওছার আহমেদ দেবিদ্বারের সাবেক এমপি রাজি ফখরুলের কর্মী ছিলেন,মোঃ শাহপরান কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের সাবেক এমপি মোঃ আবুল কালাম আজাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং ফজলে রাব্বি দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাবেক সহ সভাপতি ছিলেন।স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানা যায়।

জেলা ও উপজেলায় এ নিয়ে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।কমিটির তালিকা এবং অভিযুক্তের ছবি দিয়ে একজন ব্যক্তি ফেসবুকে পোস্ট করে লিখেছেন “এ কমিটি হচ্ছে ১৪ নং সুলতানপুর ইউনিয়নের নবগঠিত জাতীয়তাবাদী আওয়ামী যুবদলের কমিটি”

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপি,যুবদল এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন,গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেবিদ্বারে বিএনপিকে দুর্বল করার জন্য একটা শ্রেণি কমিটি বাণিজ্যে লিপ্ত হয়েছে যেখানে ত্যাগীদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে স্থান দেওয়া হচ্ছে।আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটি একটি অশনি সংকেত দাবী করে তারা বিএনপি’র হাই কমান্ডার কাছে এর বিচার দাবি করেন।

এসব বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো: নুরুজ্জামান কমিটি গঠনের পর এমন অভিযোগ পেয়েছেন উল্লেখ করে বলেন,অনতিবিলম্বে যাচাই-বাছাই পূর্বক অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতির ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category