৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:০১| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

দেবিদ্বারে আওয়ামী কর্মীকে আহ্বায়ক করে বিএনপি’র কমিটি গঠনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১, ২০২৫,
  • 115 Time View
Oplus_0
ফজলুল হক জয়||

বিতর্ক যেন পিছু ছাড়ছে না কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠন নিয়ে।যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক বার্তায় কমিটি গঠনের বিষয়ে সুস্পষ্ট ও কঠোর নির্দেশনা রয়েছে সেখানে এমন নির্দেশনা উপেক্ষা করে টাকার বিনিময়ে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে খোদ আহ্বায়ক পদ সহ একাধিক পদে আওয়ামী লীগের কর্মীকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে দেখা যায়,গেল বছর ডিসেম্বরের ২৯ তারিখ দেবিদ্বার উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়।দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন এবং সদস্য সচিব কাজী মাসুদ হাসান স্বাক্ষরিত একটি নির্দিষ্ট প্যাডে উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়ন বিএনপির উক্ত আহ্বায়ক কমিটিতে মো: কাউছার ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।যে কমিটিতে খোদ আহ্বায়ক পদ সহ একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সাথে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় অনেক নেতাকর্মী জানান,কমিটিতে আহ্বায়ক পদে স্থান পাওয়া কাউছার ভূঁইয়া ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ফখরুল মুন্সী ও তার ছেলে আওয়ামী লীগের সাবেক এমপি রাজি ফখরুলের ঘনিষ্ঠ সহচর।তাছাড়া উক্ত কমিটির ৫ নং যুগ্ন আহবায়ক তাজুল ইসলামও আওয়ামী লীগের সাবেক এমপির একনিষ্ঠ কর্মী ছিলেন বলেও অভিযোগ উঠেছে।

এ ধরনের কমিটি গঠনকে নিয়ে জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপি’র এক সাবেক নেতা বলেন,বিএনপি’র একটা গ্রুপ ৫ আগস্টের পর সক্রিয় হয়ে একের পর এক এই উপজেলা বিএনপিকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে।তিনি অভিযোগ করে বলেন, সারা জীবন যারা বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য এই উপজেলায় কাজ করেছে তারা এখন উপেক্ষিত।এমনটি চলতে থাকলে আগামী সংসদ নির্বাচনে তীব্রভাবে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা করেন।অনতিবিলম্বে এ ধরনের অনিয়মকে চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বিএনপি’র হাই কমান্ডের কাছে এসবের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় নেয়ার জোর দাবী জানান।

এ বিষয়ে জানতে চাইলে,বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এটা খুব নিন্দনীয় একটি কাজ।এ ধরনের রিপোর্ট আমাদের কাছেও আছে উল্লেখ করে তিনি বলেন,সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলোর বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নেব।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন জানান,কমিটি গঠনের সময় বিষয়টি আমরা জানতাম না।আমার জানা মত কাউছার বিএনপির একজন নির্যাতিত নেতা।কমিটি গঠনের পর এখন নানান দিক থেকে নানান অভিযোগ আসছে।ঘটনা সত্য হলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category