৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫৪| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

দীর্ঘ সাড়ে ৬ বছর পর প্রথম প্রকাশ্যে খালেদা জিয়া : ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪,
  • 155 Time View

নিউজ ডেস্ক।।
বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করতে যান ব্রিটিশ হাইকমিশনার।

দীর্ঘ সাড়ে ৬ বছর পর এই প্রথম খালেদা জিয়াকে প্রকাশ্যে দেখা গেল। সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার বিএনপি চেয়ারপারশনের স্বাস্থ্যের খোঁজ নেন। অন্তর্বর্তীকালীন সরকার, দেশের চলমান পরিস্থিতিসহ নানা বিষয়েও তাদের মধ্যে আলাপ হয়েছে বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, অসুস্থ থাকলেও খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত আছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ সাড়ে বছরেরও বেশি সময় বন্দি ছিলেন তিনি। শর্ত থাকার কারণে রাজনীতি থেকে দূরে ছিলেন। পুরোপুরি মুক্তি পাওয়ার পর থেকে দলের সিনিয়র নেতাসহ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও তার সঙ্গে দেখা করেছেন।
বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক এফএম সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category