৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:৪২| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

তিতাসে আওয়ামীলীগের তোপের মূখে দাঁড়াতেই পারেনি বিএনপি; বিএনপির ৩ কর্মী আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২,
  • 219 Time View

হালিম সৈকত, তিতাস কুমিল্লা।।

তেল,গ্যাস,বিদ্যুৎ,পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় তিতাস উপজেলা বিএনপি ৩০ আগস্ট বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। কিন্তু আওয়ামীলীগের তোপের মুখে দাঁড়াতেই পারে বিএনপি।

গতকাল সন্ধ্যা থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দফায় দফায় মিটিং করে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট বর্বরোচিত হামলার প্রতিবাদে শোক র্যালি ও প্রতিবাদ সমাবেশর কর্মসূচী গ্রহণ করে।

সকালের দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো: আক্তারুজ্জামান, তিতাস উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি ভূইয়ার নেতৃত্বে তিতাস উপজেলা বিএনপি কড়িকান্দি বাজারে জড়ো হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের বাঁধার মূখে পালিয়ে যায়।

লাঠিসোটা নিয়ে আ’লীগ তাদেরকে ধাওয়া করলে মাঠ ছাড়তে বাধ্য হয় বিএনপি নেতৃবৃন্দ।
আ’লীগের কর্মীদের আঘাতে কলাকান্দি ইউনিয়নের আফজালকান্দিতে
বিএনপির কর্মী কাউছার গুরুগত আহত ও আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগের দুটি গ্রুপ আলাদা আলাদা কর্মসূচী পালন করে। কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর গ্রুপে নেতৃত্বে কড়িকান্দি বাজারে অবস্থান নেন তিতাস উপজেলা আ’লীগের সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো: নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, সাইফুল আলম মুরাদের নেতৃত্বে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ,
শ্রমিকলীগ, তাঁতীলীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু পরিষদও মহিলা আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা চেয়ারম্যান মো: পারভেজ হোসেন সরকারের নেতৃত্বে কড়িকান্দি ও বাতাকান্দি বাজারে মিছিল করেন তিতাস উপজেলা আ’লীগের সভাপতি মো: শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূইয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো: নূর নবী, সামসুল হক চেয়ারম্যান ও আলী আশরাফ চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলায় বিক্ষোভ মিছিল করতে না পারলেও কলাকান্দি ইউনিয়ন, জিয়ারকান্দি ইউনিয়ন, নারান্দিয়া ইউনিয়নসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে
বিএনপি কর্মসূচী পালন করেছে। তিতাস থানার
আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ তৎপর দেখা গেছে। বিএনপি ও আ’লীগের এই পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। তবে সাধারণ মানুষ ছিল উৎকণ্ঠিত। বিএনপি’র বিক্ষোভ মিছিলে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মারুফ হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেন নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category