৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:০৬| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 66 Time View
  1. তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র বলেছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা।

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর বাজারে আজ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে একথা বলেন তিনি।

এ্যাড. আজিজুর রহমান মোল্লা এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং আগামী দিনের রাজনৈতিক দিক-নির্দেশনা নিয়ে উপস্থিতদের সঙ্গে মুক্ত আলোচনা করেন।

স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ্যাডভোকেট আজিজুর রহমান এসময় আরও বলেন মোল্লা বলেন, “বিএনপি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জনগণের কল্যাণের লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বেই সাম্য, মানবিক, বৈষম্যহীন নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা ইনশাআল্লাহ।

৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় ও দলীয় নেতাকর্মীদের সংগঠিত রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category