২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৫০| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

গভীর সংকটের মুখোমুখি দেশ: নির্বাচন প্রশ্নে চলছে সুপরিকল্পিত চক্রান্ত- অধ্যাপক সেলিম ভূঁইয়া

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫,
  • 132 Time View
Oplus_0

ফজলুল হক জয়||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া এক জরুরি প্রতিক্রিয়ায় বলেন—

“ডিসেম্বরের মধ্যে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে বাংলাদেশ অপ্রতিরোধ্য এক রাষ্ট্রীয় সংকটে নিপতিত হবে। গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং জনগণের মৌলিক অধিকার চূড়ান্ত হুমকির মুখে পড়বে।”

তিনি হুঁশিয়ার করে বলেন—

“আওয়ামী লীগ, জামাত ও এনসিপি—তিনটি মতাদর্শিকভাবে ভিন্নমুখী গোষ্ঠী আজ এক বিকৃত রাজনৈতিক সমঝোতায় আবদ্ধ হয়ে নির্বাচনকে নিয়ন্ত্রণে নিতে চায়। আওয়ামী লীগের বহু নেতাকর্মী ইতোমধ্যেই জামাত-এনসিপির ব্যানারে ছদ্মবেশে মাঠে নামছে, যা দেশের জনগণের সঙ্গে প্রতারণা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”

তিনি আরও বলেন—

“যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা কখনো জনগণের মঙ্গল চিন্তা করে না। আজকে আওয়ামী লীগ তার চরম ব্যর্থতা, দুর্নীতি ও জনবিচ্ছিন্নতাকে আড়াল করতে বিভ্রান্তিকর জোটের আশ্রয় নিচ্ছে।”

শুক্রবার (১১ এপ্রিল)ফেসবুক পেইজ ফেইস দা পিপল এর আয়োজনে এক অনলাইন টকশোতে অধ্যাপক সেলিম ভূঁইয়া দলীয় নেতাকর্মীসহ জনগণকে সতর্ক করে বলেন

“এখনই সময়, ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার। এই ষড়যন্ত্র রুখে দিতে না পারলে দেশ, জাতি এবং ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাবে। সত্যের পক্ষে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সময় এসেছে শেষ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category