৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:০৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- শামসুল আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 115 Time View
Oplus_0

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- শামসুল আলম

ফজলুল হক জয় ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৯ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ শামসুল আলম ১৮ নং পূর্ব বাকলিয়া এ ইউনিটে এক উঠান বৈঠকে অংশ নিয়ে বলেন তারেক রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। এই মুহূর্তে দেশকে সুন্দরভাবে পরিচালিত করবার জন্য দেশের সর্বস্তরের জনগণ তারেক রহমানের অপেক্ষায় মুখিয়ে আছেন।

বৈঠকে তিনি তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, “দেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শামসুল আলম আরও বলেন, “৩১ দফা ঘোষণার মূল লক্ষ্য হচ্ছে জনগণের হাতে রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দেওয়া, প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও দমন নীতির অবসান ঘটানো।”

বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিভিন্ন পেশাশ্রেণির মানুষ অংশ নেন এবং এলাকার জনগণের সমস্যাবলি তুলে ধরেন।

উক্ত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, বিশেষ অতিথি সাবেক কমিশনার আলহাজ্ব মোঃ তৈয়ব, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আক্তার খান। এছাড়াও ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন সম্পাদক হাজি মোহাম্মদ হারুন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আজিজ, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, সিরাজ কোম্পানি, আব্দুল মান্নান, এডভোকেট সাহেদ, আমির হোসেন সওদাগর, ফার্নিচার সমতির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন, মোঃ আবু , মোঃ লোকমান, মোঃছগির, জানে আলম রাজামিয়া, আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ওমর ফারুক, সাইফুল, সানাউল্লাহ, সাজ্জাদ, লিটন, হাসান, ইউনুস, সেকান্দার ওসমান, জিয়া,জামাল,ফরিদ, আজমাইন। মহিলা দলের নেত্রী কামরুন্নেসা মহিলা, ছাত্রদল নেতা আসিফ সহ প্রমুখ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণির মানুষের মতামতের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category