৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:১১| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

কুমিল্লা শহরতলীর ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪,
  • 188 Time View


নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শহরতলীর দৌলতপুর ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিংসোসাইটি লিমিটেডের ৫২তম বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা শনিবার সকাল ১০টায় সোসাইটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সোসাইটির সহসভাপতি মোহাম্মদ ফারুক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো: আমীর আলী,মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ বাবু,দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রেজাউল করিম রাজন। সভায় আরও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: আবু মুসা চৌধুরী,অব: জেলা শিক্ষা অফিসার মো: আবদুস সালাম মিয়া,সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক এএম মামুনুর রশিদ অপু,সদস্য মো: জহিরুল ইসলাম ভূঁইয়া রিপণ,মো:গিয়াস উদ্দিন, মনিরুজ্জামান মজুমদার, মো: সফিকুর রহমান,মো: আনোয়ারুল কবির ভূঞাসহ সোসাইটির শতাধিক সম্মানিত সদস্য।
সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ছায়াবিতান সোসাইটি সরকারি চাকুরীজীবিদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৮ সালে সরকারিভাবে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর মৌজায় ৯.৮৭ একর জায়গা বরাদ্ধ পেয়ে আবাসিক কার্যক্রম শুরু করে।বর্তমানেএ সোসাইটির সদস্য সংখ্যা ১৩১ জন।
তিনি ঐতিহ্যবাহী এই সোসাইটির সার্বিক উন্নয়নে সবসময় আন্তরিক সহযোগিতা করায় কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য,আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: তাহসীন বাহার সূচনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category