২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:০৪| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২,
  • 223 Time View

ফজলুল হক জয়,কুমিল্লা প্রতিনিধি।।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ,শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (২) কাউন্সিলর মনজুর কাদের মনি ও কুমিল্লা সিটিকর্পোরেশনের প্যানেল মেয়র (৩) কাউন্সিলর কাউছারা বেগম সুমি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম জাবির। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ফটো সাংবাদিক জহিরুল হক বাবু,অমিত মজুমদার,ম্যাক রানা ও উজ্জল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দৈনিক নবচেতনা”’র জেলা প্রতিনিধি ফজলুল হক জয়,সাংবাদিক খালিদ বিন নজরুল , আমার আক্তার শিউলি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, যুব মহিলা লীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, ফটো সাংবাদিক জহিরুল হক বাবু, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার।

অনুষ্ঠানের শেষ অংশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category