৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:০১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি লুৎফর, সম্পাদক পারভেজ এবং সাংগঠনিক হয়েছেন জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৩১, ২০২২,
  • 241 Time View

ফজলুল হক জয়।।

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ইত্তেফাক’ এর কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়েদ মাহমুদ পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন news24 এর কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন।
শনিবার ৩০ জুলাই পূর্ব নির্ধারিত সময় বেলা ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ৮ বছর পর কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪ জন,সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন এবং পাঠাগার সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উক্ত নির্বাচনে ৫৬ জন ভোটার ছিলেন তন্মধ্যে ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ লুৎফুর রহমান ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দৈনিক রূপসী বাংলা’ পত্রিকার বার্তা সম্পাদক আসিফ তরুণাভ যিনি ১৪ ভোট দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এছাড়াও সভাপতি পদে 71 টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক পেয়েছেন ৯ ভোট এবং দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নিতীশ সাহা পেয়েছেন ৪ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক ‘বাংলার আলোড়ন’ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম এবং ‘ডেইলি অবজারভার’ এর কুমিল্লা প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়েদ মাহমুদ পারভেজ এবং সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির বাহার রায়হান।

উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন news24 এর কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন।

অন্যান্য পদগুলোর অধিকাংশতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category