২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১০:২২| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন

কুমিল্লায় লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩,
  • 186 Time View

এন.সি জুয়েল

কুমিল্লার দেবিদ্বারে লাশবাহী এম্বুলেন্সের ধাক্কায় মো. ময়লাল হোসেন(৩০) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় এ্যাম্বুলেন্সের চালক আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতের নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌরসভার চাপানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নাল দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টর শ্রমিক ছিলেন। সাইলচর গ্রামের প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল ৬টার দিকে একটি লাশ বহনকারী এ্যাম্বুলেন্স পথচারী ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ্যাম্বুলেন্সটি গাছে সাথে ধাক্কা লেগে ধুমরে মুচরে যায়। সাইলচর গ্রামের সাইফুল ইসলাম সজিব নামে এক যুবক জানিয়েছেন, প্রতিদিনের মত ময়নাল হোসেন বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাজে যাচ্ছিলেন। সে সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লা থেকে আসা লাশ বহন করা একটি এ্যাম্বুলেন্স ময়নাল হোসেনকে ধাক্কা দেয় এতে সে মারা যায়। এ্যাম্বুলের ভিতরে একটি লাশ ছিল।এ্যাম্বুলেন্সটি কসবা এলাকা থেকে একজন মুমুর্ষ রোগীকে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। পরে পথে মারা যাওয়ায় পুনরায় কসবায় নিয়ে যাওয়ার পথে চাপানগর এলাকায় এসে এ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। কুমিল্লায় লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত।বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বেনু দাশ বলেন, ভোর ৬ টার দিকে কসবাগামী একটি লাশবহন করা এ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category