১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪০| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

কুমিল্লায় ভুয়া চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড, হাসপাতাল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪,
  • 370 Time View

নেকবর হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অনুমোদন না থাকায় ওই ভুয়া চিকিৎসকের মালিকানাধীন হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার কালির বাজার ইউনিয়নের কালির বাজার মডেল হাসপাতালটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ওই প্রতিষ্ঠানটির মালিক লিটন দেবনাথকে ক্লিনিকটিতে অবৈধভাবে ফার্মেসি, অপারেশন, রোগী ভর্তি, রক্ত সঞ্চালন, অনুমোদনবিহীন রক্ত পরীক্ষা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, কোনো চিকিৎসক বা নার্সের নিয়োগ না থাকা এবং নিজেই চিকিৎসক সেজে রোগীদের প্রেসক্রিপশন প্যাডে চিকিৎসা প্রদান করার কারণে তাৎক্ষণিক গ্রেপ্তার করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ মঞ্জুরুল ইসলাম, কুমিল্লা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, ‘বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
কোনো রকমের অসংগতি পেলে উপজেলা প্রশাসনকে জানানো হলে আমরা আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছি, প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category