৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আরো ৫৮৪ ঘর পাবেন গৃহহীনরা

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৬, ২০২২,
  • 229 Time View

কুমিল্লা সদর প্রতিনিধি।।

আগামী ২১ জুলাই সারাদেশে তৃতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ২৬ হাজার ২২৯টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হবে। তন্মধ্যে কুমিল্লা জেলায় এই ধাপে জমি ও ঘর পাবেন ৫৮৪ পরিবার।

এই পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প থেকে কুমিল্লা জেলায় বরাদ্দ প্রাপ্ত ঘরের সংখ্যা এক হাজার ৯৭৯ টি। এর প্রথম ধাপে ৪৬৬ টি ঘর প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৫৮৪ টি ঘর প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। ২১ জুলাই কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলা বাদে বাকি ১৫ উপজেলাতেই এই ঘর উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তাগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার সরূপ প্রথম ধাপে কুমিল্লায় ৫৯৫ টি ঘর প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে ১ হাজার ২৯১ টি ঘরের মধ্যে ১ হাজার ২৬৫টি ঘর প্রদান করা হয়েছে, এর মধ্যে ২৬টি ঘরের জমি নিয়ে আইনী জটিলতা রয়েছে। সর্বশেষ তৃতীয় ধাপে ১ হাজার ৯৭৯ টি ঘরের মধ্যে প্রথমেই গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ৪৬৬টি ঘর উদ্বোধন করেন এবং দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই আরো ৫৮৪টি ঘর উদ্বোধন হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এসব ঘর ও জমিতে গৃহহীনরা শুধু মাথাগোঁজার ঠাঁই পেয়েছে এমন নয়, এই জায়গায় বসবাসের পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হতে সবুজায়ন, ক্ষুদ্র কুটিরশিল্পসহ বিভিন্ন কাজ স্বেচ্ছায় হাতে নিয়েছে অধিবাসী। আমরা আশা করছি ধীরে ধীরে এসব মানুষ স্বাবলম্বী হয়ে উন্নত জীবন যাপনের দিকে এগিয়ে যাবেন। কোন কোন আশ্রয় প্রকল্পের জন্য স্কুলও তৈরী করে দেয়া হয়েছে- যেন সে এলাকার শিশুরা পড়াশুনা করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category