৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩৮| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

কুমিল্লায় পিতার মৃত্যুবার্ষিকীতে ২০ হাজার মানুষের মেজবানি করালেন শফিউদ্দিন শামীম

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৩, ২০২৩,
  • 192 Time View

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বরুড়ায় পিতার মৃত্যুবার্ষিকীতে ২০ হাজার মানুষের মেজবানির আয়োজন করলেন ছেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম।

প্রায় ৪’শ টি খাসি, ১১০টি চুলা, ২০০ বাবুর্চি মিলে রান্না করলো মজাদার কাচ্চি। এসব কাচ্চি দিয়ে মেজবানি করা হলো প্রায় ৩০ হাজার মানুষের। এমনই এক ব্যতিক্রমী মেজবানির আয়োজন করা হলো কুমিল্লায়

শনিবার (৩ মে) বেলা ১১টা থেকে জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা ডিগ্রি কলেজ মাঠে এ মেজবানির আয়োজন করা হয়। আয়োজন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি , শিল্পপতি, এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। উপলক্ষ হিসেবে ছিল আড্ডা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এমএ কাদেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া। এ উপলক্ষে প্রায় ২০ হাজার মানুষকে কাচ্চি বিরিয়ানি দিয়ে মেজবানি করানো হয়।

আয়োজকরা জানান, আড্ডা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং এসকিউ গ্রুপের চেয়ারম্যান শফিউদ্দিন শামীমের বাবা আলহাজ্ব এমএ কাদেরের রুহের মাগফেরাত কামনা উপলক্ষে মেজবানির আয়োজন করা হয়।

এসকিউ ফাউন্ডেশনের সমন্বয়ক তোফায়েল হোসেন বলেন, এ মেজবানি উপলক্ষে সপ্তাহ খানেক আগে থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় প্রায় ৪’শ টি খাসি ছাগল। পুরান ঢাকার কেরানিগঞ্জের শহীদ নগর এলাকার বিখ্যাত কাচ্চির বাবুর্চি আনা হয় ১১০ জন। তাদের সহকারি আসেন ১২০জন। ১৩০টি চুলায় আগেরদিন থেকে শুরু হয় রান্নার কাজ। আড্ডা ডিগ্রি কলেজ মাঠে করা হয় সুবিশাল প্যান্ডেল। প্রতি দফায় ২ হাজার মানুষকে সরবরাহ করা হয় কাচ্চির। প্যান্ডেলে বসে যারা খেতে চাননি। তাদের দেওয়া হলো প্যাকেট।

এদিন সকাল থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন আড্ডা ডিগ্রি কলেজ মাঠে। গেইটে প্রকট নিরাপত্তা বলয়ে এক এক করে প্রবেশ করানো হয় মানুষদের। প্রায় ১ হাজার ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এ অনুষ্ঠানে।

এতে অতিথি হিসেবে উপস্থিত হন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চৌধুরী (নিক্সন চৌধুরী)। দুপুর একটার দিকে হেলিকপ্টারে করে আড্ডা উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি। পরে গাড়িতে চড়ে আসেন অনুষ্ঠানস্থল আড্ডা ডিগ্রি কলেজ মাঠে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, যুবলীগের কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার
শেখ নাঈম,

কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category