২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩০| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন

কুমিল্লায় পরিবহন ‘চাঁদাবাজ’ আলম গ্রেপ্তার…Newscast24 tv

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪,
  • 176 Time View

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে পরিবহন চাঁদাবাজিতে ‘দুর্বৃত্ত’ হিসেবে পরিচিত আলম হাওলাদার ওরফে ‘চাঁদাবাজ’ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে অটোরিকশা চালকরা স্বস্তি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর টমছমব্রিজ এলাকা থেকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মো. নাইমুল হোসাইন জানান।

গ্রেপ্তার আলম নগরীর ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার প্রয়াত কদম আলীর ছেলে। তিনি নিজেকে কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।
এদিকে আলমকে গ্রেপ্তারের খবরে কুমিল্লার সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে আলমের কঠোর শাস্তি দাবি করেছেন।
চালকরা জানান, এক সময় আলম রিকশা চালাতের। পরে রাজনৈতিক ছত্রছায়ায় পরিবহন নেতা বনে যান। এক দশকের বেশি সময় ধরে নিজেকে কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে আসছিলেন আলম।

ওই সংগঠনের মাধ্যমে নগরীর প্রতিটি এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলা চলাচল করা অটোরিকশা ও ইজিবাইক থেকে চাঁদা উত্তোলন করতেন তিনি। তার নিযুক্ত লোকজন প্রতিটি স্ট্যান্ড থেকে চাঁদা উত্তোলন করতেন। গাড়ি প্রতি একশ টাকার বেশি চাঁদা দিতে হতো চালকদের।
শুক্রবার বিকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ১৫ জানুয়ারি পরিবহন থেকে চাঁদা উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় আলম পালিয়ে যান। এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজির মামলা করে পুলিশ। ওই মামলায় আলম এজাহারভুক্ত আসামি।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আলম পরিবহন নেতা সেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের নামে চাঁদা উত্তোলন করছিলেন। এতে চালকরা অতিষ্ঠ হয়ে ওঠেন।

কুমিল্লায় পরিবহন ‘চাঁদাবাজ’ আলম গ্রেপ্তার

নেকবর হোসেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category