২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১১| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

কুমিল্লায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩,
  • 160 Time View

ফজলুল হক জয়।।

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হাসান দৌলতপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত হয় শাহজাহান (৪৫)। তার বাড়ি নগরীর গোবিন্দপুর ডিসিরোড এলাকায়। উন্নত চিকিৎসার জন্য শাহাজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশ গুপ্ত।
নিহত হাসানের স্ত্রী জুথি আক্তার বলেন, বছর খানেক আগে আমাদের বিয়ে হয়। ২২ দিন বয়সী একটি ছেলে আছে। আজ সন্ধ্যার হাসান তার বন্ধু রাব্বীকে নিয়ে বের হয়। এ সময় মসিউসুর রহমান মসু ফোনে জানায় গোবিন্দপুরে সংঘর্ষ হয়েছে। এ সময় হাসান সেখানে গেলে প্রতিপক্ষ রাজিব গ্রুপের লোকজন হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।
হাসানের বন্ধু রাব্বী বলেন, আমরা সংঘর্ষের সময় সেখানে গেলে হাসানকে রাজিব গ্রুপের লোকজন কুপিয়ে হত্যা করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা দীনেশ বলেন, স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় মসু গ্রুপের হাসান ও শাহজাহানকে কুপিয়ে ফেলে যায় রাজীব গ্রুপ। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category