৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:০৪| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

কুমিল্লার ৮ এমপি হলেন সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি ও সদস্য

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৭, ২০২৪,
  • 201 Time View

নেকবর হোসেন ও ফজলুল হক জয়।।

কুমিল্লার ৮ এমপি স্থান পেলেন সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি ও সদস্য পদে।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের এমপি আ হ ম মুস্তফা কামাল। সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছেন কুমিল্লার আরো ৭ জন সংসদ সদস্য। তারা হলেন-কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এম এ জাহেরকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য আবু জাফর মো.শফিউদ্দিন শামীমকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এছাড়াও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদকে দ্বাদশ জাতীয় সংসদের পিটিশন কমিটিতেও সদস্য হিসেবে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category