২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪৬| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

কুমিল্লায় পৈত্রিক সম্পত্তির পুকুর নিয়ে অপপ্রচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪,
  • 169 Time View

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের রাচিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি ওয়ারিশীয় পুকুর নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী অংশীদারগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, পাঁচথুবি ইউনিয়নের রাচিয়া গ্রামের আলী আহমদের ছেলে আব্দুল মমিন মিয়াসহ তার অংশীদারগণ প্রায় দুইশত বছর ধরে উত্তর রাচাইয়া মৌজায় পৈত্রিক পুকুরটি হারাহারি অংশীদার হিসেবে ভোগদখল করে আসছে।
পুকুরটির ৪৭ শতক ভূমির মধ্যে আব্দুল মমিন মিয়ার পিতার নামসহ ৭ অংশীদারের নামে ২৩ শতক বিএস ১৭০ খতিয়ানে লিপিবদ্ধ হয়।

বাকি ২৪ শতক ভূমি অপর অংশীদার সিরু মিয়ার নামে বিএস ১৪৬ খতিয়ানে লিপিবদ্ধ হয়। সে হিসেবে উভয়পক্ষ হারাহাড়ি ভাবে পুকুরটি ভোগ দখল করে আসছিল।
সম্প্রতি সময়ে সিরু মিয়ার ওয়ারিশগণ বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন অসত্য তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
প্রকাশিত সংবাদে বলা হয়, মমিন মিয়া ও তার দলবল নিয়ে জোরপূর্বক পুকুরটি দখলের চেষ্টা করছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত এই পুকুরটির অর্ধাংশ ২৩ শতক দীর্ঘ শত বছর ধরেই তাদের পূর্বপুরুষরা এবং বর্তমানে মমিন মিয়াসহ বাকি অংশীদারগণ ভোগদখল করে আসছে।
ভুক্তভোগী মমিন মিয়া বলেন, বাংলাদেশ জরিপ খতিয়ানে চূড়ান্তভাবে ২৩ শতক ভূমি তাদের নামে জরিপ থাকার পরও প্রতিপক্ষরা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।
মূলত তারা নিজেদের অংশীদারী ২৩ শতক ভূমিতেই ভোগ দখল করে আসছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, পুকুরটি উভয় পক্ষের ওয়ারিশীয় সম্পত্তি, দুই পক্ষই সমানভাবে পুকুরটিতে পাওনা আছে। এবং দুই পক্ষের নামেই বিএস খতিয়ান রেকর্ড হয়েছে। পুকুরটি কারো একার সম্পত্তি নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category