১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:১৯| বসন্তকাল|
শিরোনাম:
জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আইয়ুব আলী ৭ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হবেন রাজু

কুমিল্লায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫,
  • 125 Time View
oppo_1026

ফজলুল হক জয়||

কুমিল্লায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি)জেলার লালমাই উপজেলার লালমাই হাই স্কুল মাঠে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক দল নেতা খোকন মিয়ার সঞ্চালনায় এবং ৪ নং বারাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।উপস্থিত সবাইকে দলের জন্য নিবেদিত কর্মী হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন,এ দলের জন্য রাত-দিন পরিশ্রম করে যাচ্ছি।এ বয়সে এসেও ২৪ ঘন্টায়ই এ দলের জন্য কাজ করছি।তিনি বলেন বিএনপি’র বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে তাই তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে জেলা,উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কৃষক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category