৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৫৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় অতর্কিত হামলা;গুরুতর আহত যুবক

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২,
  • 419 Time View

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর এলাকায় নির্মাণ কাজের জন্য চাঁদা না দেওয়ায় মোঃ আজাদ হোসেন ও মোঃ শুভ অতর্কিত হামলা চালায় ভূমির মালিক মোঃ আব্দুল লতিফ ও তার পরিবারের উপর। এতে গুরুতর আহত হয় ৩ জন।

খবর নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে তার ছেলে মোঃ আজাদ হোসেন ও মোঃ শুভ আব্দুল লতিফ এর কাছে নির্মাণ কাজের দোহাই দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। রোববার দুপুরে আবারো চাঁদা দাবি করলে তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়,এতে ক্ষিপ্ত হয়ে ফারুক হোসেন তার ছেলে আজাদ এবং শুভ সহ একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে মোঃ আব্দুল লতিফ ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতো গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোঃ আবদুল লতিফের ছোট ছেলে মোঃ মেহেদী হাসান প্রিন্স। হামলায় অন্যান্য আহতরা হলেন, মোঃ আব্দুল লতিফ ও তার তার স্ত্রী শিরিনা আক্তার।

এ সময় আজাদ ও শুভ তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে দা,ছেনী সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মেহেদি হাসান প্রিন্স এবং তার বাবা-মাকে আঘাত করে ও অস্ত্রের মুখে তাদের সাথে থাকা মোবাইল, স্বর্ণের চেইন সহ টাকাপয়সা লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় মোঃ আব্দুল লতিফ এর স্ত্রী মোসাঃ শিরিনা আক্তার(৬২) বাদী হয়ে মোঃ আজাদ হোসেন (৩৮) কে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন।

জানতে চাইলে গুরুতর আহত মোঃ আজাদ হোসেনের বড় ভাই মোঃ মাকসুদুল হাসান জুয়েল বলেন, ” ঘটনার দিন চাকুরির সুবাদে আমি আমার কর্মস্থলে অবস্থান করছিলাম, তারা নির্মমভাবে আমার বাবা-মা এবং ছোট ভাইয়ের উপর হামলা চালিয়েছে, অর্থ সম্পদ লুটপাট করেছে আমি এসপি মহোদয় সহ প্রশাসনের কাছে, সরকারের কাছে এর বিচার চাই “

অভিযুক্ত ফারুক হোসেনের কাছে ঘটনার সত্যতা ফোনের মাধ্যমে জানতে চাইলে তার ছেলে মোঃ শুভ ফোন কল রিসিভ করে প্রথমে রং নাম্বার বলে ফোন কল কেটে দিতে চায়। তারপর বিভিন্ন প্রশ্নের মুখে সে জানায় যে,এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

এ বিষয়ে ইপিজেড পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক মাহফুজুর রহমান বলেন মামলা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category