৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১২| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লা মেট্রো সিটি হলে বিএনপির মেয়র হবেন কে  তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী একটি পক্ষ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োগের চেষ্টায় লিপ্ত : জোনায়েদ সাকি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই

কুভিক ইংরেজি বিভাগ এলাম্নাই অ্যাসোসিয়েশন কমিটির ২য় মেয়াদে দায়িত্বভার গ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩,
  • 182 Time View

ফজলুল হক জয়।।

দক্ষিণ কুমিল্লার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্যাত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘এলাম্নাই অ্যাসোসিয়েশন’ এর পূর্বের কমিটি দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেছে।

শনিবার (২২ জুলাই) নগরীর গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এসোসিয়েশনের বর্তমান সভাপতি মো: তারিকুল হাসান সুমনের সভাপতিত্বে এবং সদস্য মো: ইসরাফিল মুর্তজার সঞ্চালনায় এক বিশেষ সভার মধ্য দিয়ে এ দায়িত্বভার গ্রহণ করে ।অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্বহাল হয়েছেন ইংরেজি বিভাগের ১৯৯৬-৯৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমান সভাপতি মো: তারিকুল হাসান সুমন,সহ-সভাপতি পদে পুনর্বহাল হয়েছেন ১৯৯৬-৯৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমান সহ সভাপতি বিজয় কুমার মজুমদার,সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল হয়েছেন ১৯৯৮-৯৯ সেশনের শিক্ষার্থী,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমান সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান এবং কোষাধ্যক্ষ পদে পুনর্বহাল হয়েছেন ১৯৯৭-৯৮ সেশনের শিক্ষার্থী এবং বর্তমান কোষাধ্যক্ষ এ,কে,এম মাহমুদুল হক সজিব।জানা যায়,অ্যাসোসিয়েশনের অন্যান্য পদেও কোন পরিবর্তন আনা হয়নি।সভায় এলাম্নাই এসোসিয়েশনের সহ-সভাপতি বিজয় কুমার মজুমদারের প্রস্তাবে এবং সর্ব সম্মতিক্রমে পুরনোদের নিয়ে নতুন করে এ কমিটি অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category